২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বয়কটের সিদ্ধান্তটি অর্ন্তবর্তী সরকারের নেওয়া ছিল। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার প্রকাশিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের জন্য ঝুঁকির নির্দেশনা ছিল, যা বয়কটের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে টাইগারদের ম্যাচের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার জন্য অনুরোধ করেছিল। তবে সময় স্বল্পতার কারণে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলা হয়।
অবশেষে, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের এই আসর বয়কট করার সিদ্ধান্ত নেয়। তদন্ত প্রতিবেদনে ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার সুপারিশ করা হয়েছে।
এছাড়া, বিসিবিকে আরও শক্তিশালী ও স্বাধীন করার পাশাপাশি এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আলাদা সেল গঠনের কথাও উল্লেখ করা হয়।