বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার, ২৬টি মামলা দায়ের।

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৫১ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা, বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন