বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হারুন অর রশিদ পেলেন বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৬

হারুন অর রশিদ পেলেন ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ।

হারুন অর রশিদ পেলেন বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৬

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন সুপার ষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। প্রতিবছর দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ নির্বাহীদের অসামান্য নেতৃত্ব ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

বার্ষিক ১,৫০০ কোটি থেকে ২,০০০ কোটি টাকা ব্যবসায়িক আয়ের প্রতিষ্ঠানগুলোর ক্যাটাগরিতে হারুন অর রশিদ এই সম্মাননা অর্জন করেন।

সুপার ষ্টার গ্রুপের ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার ক্ষেত্রে তার দূরদর্শী নেতৃত্ব ও কৌশলগত ভূমিকা এই পুরস্কারের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন