সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
বিনোদন

আমির খান ও গৌরি স্প্র্যাটের মধুচন্দ্রিমা অস্ট্রেলিয়ায়

বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমায় গেছেন।

আমির খান ও গৌরি স্প্র্যাটের মধুচন্দ্রিমা অস্ট্রেলিয়ায়

বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন বলিউডের সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহের মধ্যে তারা অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন।

এটি শুধুমাত্র নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, বরং তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও। বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরি, যেখানে তাদের সঙ্গী হয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরির প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, আমির খান মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিনের অবকাশযাপন করবেন তিনি।

নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোই এই সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতে চান এই অভিনেতা।

গত ৫ জুলাই, মুম্বাইয়ের পালি হিলে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরি স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

এদিকে, বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। জানা গেছে, পালি হিলের বর্তমান বাসভবন ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরির পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরি স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির খান। পরে চলতি মাসের ৫ জুলাই ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

বিজ্ঞাপন