রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
বিনোদন

বিয়ের সিদ্ধান্তে তিনবার ফিরে এসেছেন সুস্মিতা সেন

সুস্মিতা সেন জানান, তিনবার বিয়ের সিদ্ধান্তে পৌঁছালেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি।

বিয়ের সিদ্ধান্তে তিনবার ফিরে এসেছেন সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন জানিয়েছেন, তিনি জীবনে তিনবার বিয়ের সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নিয়ে তিনি বলেন, তিনবারই যেন ঈশ্বর তাকে বড় বিপর্যয় বা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন।

এক ভক্তের প্রশ্নের উত্তরে সুস্মিতা জানান, তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি রসিকতা করে বলেন, এই প্রশ্নের উত্তর তিনি ও প্রশ্নকর্তা—দুজনেই হয়তো সারাজীবন খুঁজে যাবেন।

অভিনেত্রী আরও বলেন, তার অবিবাহিত থাকার পেছনে মূল কারণ ছিল পূর্ববর্তী সম্পর্কগুলো থেকে পাওয়া হতাশা। তবে তিনি স্পষ্ট করেন, তার দুই দত্তক কন্যা এই সিদ্ধান্তের কারণ নয়।

সুস্মিতা সেন দীর্ঘদিন মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কিত ছিলেন, যা ২০২১ সালে শেষ হয়। এরপর ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সম্পর্কের খবরও শোনা যায়, তবে সেটিও স্থায়ী হয়নি।

তার জীবনে ভেঙে যাওয়া সম্পর্কগুলো তাকে থামাতে পারেনি। তিনি সন্তানদের নিয়ে স্বাধীন জীবনযাপন করছেন এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিচ্ছেন।

সুস্মিতার মতে, বিয়ে না হওয়াকে তিনি ব্যর্থতা হিসেবে দেখছেন না। বরং প্রতিবারই জীবনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার এক উপলব্ধি হিসেবে দেখছেন।

এখন তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক চাপের বদলে নিজের শান্তি ও পছন্দের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপন