মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বিনোদন

দুয়া লিপার জন্মদিনে স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার

দুয়া লিপা তার জন্মদিনে স্বামী ক্যালাম টার্নারের সঙ্গে রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

দুয়া লিপার জন্মদিনে স্বামীর সঙ্গে রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার

জনপ্রিয় পপ তারকা দুয়া লিপা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে প্রথমবারের মতো জন্মদিন উদযাপন করেছেন। গত ২২ আগস্ট তার জন্মদিন উপলক্ষে স্বামী, ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে কাটানো কিছু আনন্দময় মুহূর্তের ছবি ও ভিডিও সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দম্পতি গ্রামীণ পরিবেশে সময় কাটাচ্ছেন। ফুলের ক্ষেতে ঘুরে বেড়ানো, একসঙ্গে সেলফি তোলা, বাস্কেটবল খেলা এবং জন্মদিনের বিশেষ কেক কাটা ও ডিনারের মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়েছে। একটি ছবি ও ভিডিওতে ক্যালাম টার্নারকে দুয়া লিপার গালে স্নেহের পরশ দিতে দেখা যায়।

পোস্টের ক্যাপশনে দুয়া লিপা ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, জীবনের পরবর্তী পর্বের জন্য তিনি প্রস্তুত এবং সবকিছু দিন দিন আরও ভালো হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে লন্ডনে একটি ঘরোয়া আইনি অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুয়া লিপা ও ক্যালাম টার্নার। এরপর জুন মাসে ইতালির সিসিলিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো আয়োজনে বিয়ের মূল উৎসব উদযাপন করেন তারা।

সম্প্রতি ভোগ ইতালিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে এই নতুন সম্পর্কে জড়ানোর পর তার গান লেখার চিন্তাভাবনাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন