রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুসহ নিহত ৮ সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১২, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ নিহত, আহত ৩০৯ রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
বিনোদন

জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করে বিতর্কে উর্বশী রাউতেলা

জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করে বিতর্কের মুখে পড়েছেন উর্বশী রাউতেলা।

জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করে বিতর্কে উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কের মুখে পড়েছেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালনকালে তিনি এমন একটি পোশাক পরেন, যা ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীক থেকে অনুপ্রাণিত।

পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের সমন্বয়, মাঝখানে নীল রঙের অশোকচক্র এবং সোনালি ঝালরের নকশা। তার এই অফ-শোল্ডার পোশাকের সঙ্গে হীরার কানের দুল, রুপালি চুড়ি ও একটি ভারী আংটি ছিল।

ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। একদল মনে করছেন, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করা জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। অপরদিকে, অনেকে তার প্রশংসা করেছেন এবং বলেছেন যে এটি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতি ভালোবাসা প্রকাশের একটি প্রয়াস।

বিতর্কের মধ্যে উর্বশী তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, "এই মুহূর্তে নিজেকে যেন গোটা ভারতের প্রতিনিধি বলে মনে হচ্ছে।" তিনি আরও জানান, পোশাকটি সম্পূর্ণভাবে জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।

এই আসরটি উর্বশীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ২০১৫ সালে তিনি নিজেই এই প্রতিযোগিতার মুকুট জিতেছিলেন। তখন তাকে মুকুট পরিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন, যিনি এবারের আসরেও নির্বাচন কমিটির সদস্য ছিলেন। একই মঞ্চে দাঁড়িয়ে উর্বশীর মনে পুরোনো স্মৃতি নতুন করে জাগিয়ে তোলে।

বিজ্ঞাপন