রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার ব্রাজিলের পারানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক
বিনোদন

রাজধানীতে শুরু হলো সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ১৩টি সিনেমা।

রাজধানীতে শুরু হলো সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে ৫৮ জন শিল্পী ও কুশলীকে।

উৎসবের মাধ্যমে ঢাকা শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হচ্ছে। এছাড়াও নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসব উপলক্ষে মধুমিতা সিনেমা হলে প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শন করা হবে বিনামূল্যে।

উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয়েছে ‘মুখ ও মুখোশ’। ২৩ আগস্ট বিকেল ৩টায় ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’, ২৪ আগস্ট বিকেল ৩টায় ‘জীবন থেকে নেওয়া’ ও সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’, ২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ ও সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’, ২৬ আগস্ট বিকেল ৩টায় ‘সবুজ সাথী’ ও সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’, ২৭ আগস্ট বিকেল ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ এবং ২৮ আগস্ট বিকেল ৩টায় ‘দোস্ত দুশমন’ ও সন্ধ্যা ৬টায় ‘বধু বিদায়’ প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন