শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মুক্তি পাচ্ছে সালমান শাহকে নিয়ে ‘লাভ ৯৬’ সিনেমা

সালমান শাহকে নিয়ে নির্মিত ‘লাভ ৯৬’ সিনেমা মুক্তি পাচ্ছে ৪ সেপ্টেম্বর।

মুক্তি পাচ্ছে সালমান শাহকে নিয়ে ‘লাভ ৯৬’ সিনেমা

নব্বইয়ের দশকের স্মৃতিকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে নির্মিত সিনেমা ‘লাভ ৯৬’ আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় এই সিনেমাটি সালমান শাহের জীবন বা মৃত্যুর রহস্য নিয়ে নয়, বরং সেই সময়ের উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প তুলে ধরবে।

নির্মাতা ইভান মল্লিক জানান, সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। তাই মুক্তির তারিখটি বিশেষভাবে নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

ইভান মল্লিক বলেন, “সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। সালমান শাহ ভক্তদের আবেগ এবং নব্বইয়ের দশকের সময়কে ফিরে দেখার চেষ্টা করা হয়েছে।”

সিনেমাটি রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত হয়েছে। এতে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার বড়পর্দায় অভিষেক ঘটছে। অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

বিজ্ঞাপন