জোহানেসবার্গ টেস্টে নিজের অষ্টম শতকের দেখা পেয়েছেন লিটন দাস। সোমবার (১৬ নভেম্বর) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তিনি।
শতকে পৌঁছাতে বেশি দেরি করেননি লিটন। দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে সেঞ্চুরিতে পৌঁছান। সেঞ্চুরি উদযাপনকালে ভিন্নধর্মী একটি উপহারও দিয়েছেন তিনি।
লিটন ব্যাট ও হেলমেট উঁচিয়ে পকেট থেকে বের করেন একটি কাগজ, যেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ তার মেয়ে আনায়রা আজ পূর্ণ করেছেন তিন বছর।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রান সংগ্রহ করেছে। লিটন দাসের সঙ্গে ক্রিজে রয়েছেন হাসান মাহমুদ।