বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের প্রতিপক্ষ ও সূচি

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের কোয়ার্টার-ফাইনাল সূচি ও প্রতিপক্ষ ঘোষণা।

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের প্রতিপক্ষ ও সূচি

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশ সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে স্বর্ণ পদক জয়ের অভিযান শুরু করবে। কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় বেলা ১১টায়।

বাংলাদেশের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল, যা হবে হংকং-চায়না, মালয়েশিয়া অথবা ওমানের মধ্যে যেকোনো একটি। গ্রুপ পর্বের তিন ম্যাচের শেষে নির্ধারিত হবে গ্রুপের চ্যাম্পিয়ন। গ্রুপ ‘বি’-এর ম্যাচগুলো শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

গ্রুপ ‘বি’-তে প্রথম দিনেই হংকং-চায়নার মুখোমুখি হবে মালয়েশিয়া, পরের দিন হংকং-চায়না খেলবে ওমানের বিপক্ষে এবং ২৬ সেপ্টেম্বর মালয়েশিয়া মুখোমুখি হবে ওমানের।

বাংলাদেশ যদি কোয়ার্টার-ফাইনালে জয়লাভ করে, তাহলে ১ অক্টোবর সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান অথবা গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় স্থান অর্জনকারী দল।

এদিকে, মেয়েদের এশিয়ান গেমসের ক্রিকেটেও বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামবে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত অথবা জাপান।

মেয়েদের স্বর্ণ পদকের ম্যাচ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন