সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

রাঘবের জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খলা, অস্বস্তিতে আরিয়ান খান

রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অস্বস্তিতে পড়েন আরিয়ান খান।

রাঘবের জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খলা, অস্বস্তিতে আরিয়ান খান

কোরিওগ্রাফার ও উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ১০ জুলাই বান্দ্রার একটি অভিজাত রেস্তরাঁয় অনুষ্ঠিত এই নৈশভোজে শাহরুখ খান-পুত্র আরিয়ান খান অস্বস্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের চাপে নিরাপত্তারক্ষীদেরও আরিয়ানকে গাড়ি পর্যন্ত পৌঁছাতে হিমশিম খেতে হয়। পার্টির শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাঘবের জন্মদিন উদ্‌যাপনে আগে এক প্রভাবশালী রাজনীতিক ও সমাজকর্মীর পক্ষ থেকে যৌথভাবে উদ্‌যাপনের প্রস্তাব আসে। দু'জনের জন্মদিন একই দিনে হওয়ায় রাঘব সম্মতি দেন। তবে অতিথিদের জন্য আলাদা নিমন্ত্রণপত্র পাঠানো হলেও, পরে দুই পক্ষের অতিথিদের উপস্থিতি সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়।

রাঘবের আমন্ত্রিত তারকারা ব্যক্তিগত পরিসর বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু অপর পক্ষের অতিথিরা সেলফি তোলার জন্য উৎসাহী হয়ে ওঠেন। আরিয়ান খান ও ববি দেওল পৌঁছাতেই তাঁদের ঘিরে ভিড় জমে যায়।

অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি দমবন্ধ করার মতো হয়ে যায়। সূত্রের দাবি, ভিড়ের মধ্যে আরিয়ান নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যদের সুরক্ষার দিকেও নজর রাখছিলেন। তবে এত বিশৃঙ্খলার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না।

এক অতিথির মতে, ‘এমন পরিস্থিতির কথা আমরা ভাবতেই পারিনি। রাঘব খুব ভালো ছেলে, ওর সঙ্গে সময় কাটাতে সব সময়ই ভালো লাগে। কিন্তু এই পার্টিতে আনন্দের চেয়ে অস্বস্তিই বেশি ছিল।’

ঘটনার পর রাঘব জুয়াল এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকেও অস্বস্তিতে পড়তে দেখা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাঘব জুয়াল বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

বিজ্ঞাপন