ঢাকার তেজগাঁওয়ে অলোকি ভেন্যুতে পার্ক অ্যাভিনিউ তাদের স্প্রে অন, সেলিব্রেশন অন ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি এক্সক্লুসিভ সেমি-ফাইনাল ফুটবল স্ক্রিনিং আয়োজন করে। এই আয়োজনের অংশ হিসেবে ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা উপস্থিত ছিলেন, যারা এই বিশেষ অভিজ্ঞতার অংশীদার হন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ইভেন্টে উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান। তিনি ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সকলের সঙ্গে মতবিনিময় করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও, এই ইভেন্টের মাধ্যমে পার্ক অ্যাভিনিউ তাদের নতুন পণ্য, পার্ক অ্যাভিনিউ ৪X নিও নো গ্যাস পারফিউম, আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। নতুন এই পারফিউমটি আধুনিক গ্রুমিং ও দীর্ঘস্থায়ী সুগন্ধের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
পার্ক অ্যাভিনিউয়ের পক্ষ থেকে জানানো হয়, 'আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই-শুধু পণ্য নয়, বরং অভিজ্ঞতা। এই আয়োজন এবং পার্ক অ্যাভিনিউ ৪X নিও-এর উন্মোচন সেই প্রতিশ্রুতিরই অংশ।'
এই আয়োজনের মাধ্যমে ব্র্যান্ডটি গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিজ্ঞতা মূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।