মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
বিনোদন

ছুরিকাঘাতে প্রাণ হারালেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি

হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন।

ছুরিকাঘাতে প্রাণ হারালেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি

মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি, যিনি ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুমানজি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮১ বছর।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, ৩ জুন ক্যালিফোর্নিয়ার টারজানায় হ্যান্ডিকে বাড়ির সামনের বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁর বুকে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল।

হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিল (৪৪) এই হত্যার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, গ্লেডহিল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে স্বীকার করেন যে, তিনি একজনকে হত্যা করেছেন।

জেমস হ্যান্ডি ১৯৪৫ সালের ১৯ মার্চ নিউইয়র্কে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র ও টিভি শোতে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ও ‘দ্য এক্স ফাইলস’।

হ্যান্ডির সর্বশেষ চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক’ ২০২২ সালে মুক্তি পায়, যেখানে তিনি জিমি চরিত্রে অভিনয় করেন। তাঁর মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, গ্লেডহিলের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা হয়েছে এবং তাঁকে ২ মিলিয়ন ডলারের জামিনে কারাগারে প্রেরণ করা হয়েছে। তদন্তকারী গোয়েন্দারা মনে করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং জনসাধারণের জন্য কোনো বিপদ নেই।

বিজ্ঞাপন