বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
বিনোদন

অপূর্ব ও ইয়াশের নতুন সিরিজ ‘হেডলাইন’ আসছে ২৫ জুন

অপূর্ব ও ইয়াশ রোহান অভিনীত নতুন সিরিজ ‘হেডলাইন’ ২৫ জুন মুক্তি পাচ্ছে।

অপূর্ব ও ইয়াশের নতুন সিরিজ ‘হেডলাইন’ আসছে ২৫ জুন

রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন প্ল্যাটফর্মটিতে উন্মুক্ত হতে যাচ্ছে নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই ওয়েব সিরিজ।

শুক্রবার (৫ জুন) সকালে হইচই বাংলাদেশের সকল সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির একটি পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অবস্থায় দুই অভিনেতাকে দেখা গেছে, যেন পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন। তাঁদের চোখেমুখে এক গভীর তীক্ষ্মতা প্রকাশ পাচ্ছে, যেন গোপন কোনো রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা।

হইচই তাদের সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে লিখেছে, ‘খবর, রহস্য, ষড়যন্ত্র—এক হেডলাইনের আড়ালে লুকিয়ে বহু অজানা সত্য। সত্যি কি অবশেষে প্রকাশ পাবে, নাকি চাপা পড়ে যাবে ক্ষমতার আড়ালে?’ পোস্টারজুড়ে থাকা গাঢ় রঙ ও অভিনেতাদের রহস্যময় দৃষ্টি দর্শকদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সিরিজটি প্রসঙ্গে সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকমের গল্প দেখে আমরা বড় হয়েছি, আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ‘আমাদের সবসময়ই চেষ্টা থাকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাঁদের চিন্তার খোরাক জোগাবে। ‘হেডলাইন’ তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’

জানা যায়, তারকাবহুল এই সিরিজে অপূর্ব ও ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন আফসানা আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যা প্রমুখ।

বিজ্ঞাপন