বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
বিনোদন

হেডলাইন সিরিজের ট্রেলার প্রকাশ, দর্শকদের মধ্যে উন্মাদনা

হেডলাইন সিরিজের ট্রেলার প্রকাশ, দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।

হেডলাইন সিরিজের ট্রেলার প্রকাশ, দর্শকদের মধ্যে উন্মাদনা

নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশিত হয়েছে। সিরিজটি আগামী ২৫ জুন থেকে স্ট্রিমিং হবে, যা পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।

ট্রেলারে সাংবাদিকতা ও সত্য অনুসন্ধানের লড়াই তুলে ধরা হয়েছে। এছাড়া পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট এবং মানবিক টানাপোড়েনের গল্পও রয়েছে। সিরিজের কেন্দ্রবিন্দুতে একটি গোপন সত্য উন্মোচনের আকাঙ্ক্ষা এবং তার পরিণতি রয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।

৮ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

অপূর্ব সিরিজে সাংবাদিক জহিরের চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়।’

ইয়াশ রোহান তার চরিত্র সামিউল সম্পর্কে বলেন, ‘আমি সামিউল চরিত্রটির জন্য পুরো ক্যারিয়ারজুড়ে অপেক্ষা করেছি। আশা করি, দর্শকরা সামিউলের গল্প ও অনুভূতির সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।’

অন্যদিকে, আফসান আরা বিন্দু সিরিজে আইরিন চরিত্রে অভিনয় করছেন। তিনি জানান, ‘ট্রেলার দেখার পর দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে।’

সারিকা সাবরিনের চরিত্রের নাম দোলন। তিনি বলেন, ‘এখন বাকি চমক থাকছে সিরিজে।’

বিজ্ঞাপন