শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অপূর্বের কন্যার প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট

অপূর্ব তাঁর কন্যা আনায়ার প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট করেছেন।

অপূর্বের কন্যার প্রথম জন্মদিনে আবেগঘন পোস্ট

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর কন্যা আনায়ার প্রথম জন্মদিন পালন করেছেন আবেগঘন এক পোস্টের মাধ্যমে। গতকাল সামাজিকমাধ্যমে মেয়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন…’।

অপূর্ব জানান, ‘আজ থেকে এক বছর আগে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে এবং সবকিছুকে সবচেয়ে সুন্দরভাবে বদলে দিয়েছিলে।’ মেয়ের জন্য তাঁর হৃদয়ের মুকুট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন কিছু আবিষ্কার করতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’

অপূর্ব কন্যার উজ্জ্বল জীবন কামনা করে বলেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবনটা যেন সবসময় তোমার মতোই উজ্জ্বল ও মূল্যবান হয়ে থাকে।’

অপূর্ব ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর ডিসেম্বরে তাঁদের কন্যা আনায়ার জন্মের খবর প্রকাশ্যে আসে। এর আগে, অপূর্ব ভালোবেসে নাজিয়া হাসানের সঙ্গে সংসার গড়েছিলেন, যেখানে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তবে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা।

বিজ্ঞাপন