বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

দুর্গা পূজায় দেশীয় ফ্যাশনের বিশেষ ছাড় ও নতুন কালেকশন

দুর্গা পূজা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড নতুন পোশাকের কালেকশন ও বিশেষ ছাড় ঘোষণা করেছে।

দুর্গা পূজায় দেশীয় ফ্যাশনের বিশেষ ছাড় ও নতুন কালেকশন

দুর্গা পূজা উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’ নতুন পোশাকের কালেকশন উন্মোচন করেছে। এই কালেকশনে বিভিন্ন নকশা, রঙের সমাহার ও আরামদায়ক কাপড়ের নারীদের পোশাক অন্তর্ভুক্ত রয়েছে। ক্রেতারা প্রতিষ্ঠানটির অনলাইন ফেসবুক পেজ এবং শোরুমে এই নতুন পোশাক কিনতে পারবেন।

দেশীয়র সংগ্রহে রয়েছে প্রিমিয়াম মানের বাটিক ও নিজস্ব ডিজাইনারদের নকশা করা ব্লকের পোশাক। এছাড়াও কোটা কটনের ওড়না, স্কার্ট সেট, কুর্তি, টু-পিস ও থ্রি-পিসের ব্যবস্থা করা হয়েছে। শাড়ির সংগ্রহে মাদুরাই, মণিপুরী ও টাঙ্গাইল হাফ সিল্কের শাড়ি পাওয়া যাবে।

প্রতিষ্ঠানের হেড অব অপারেশনস আরেফিন হক জানান, ‘দুর্গা পূজা উপলক্ষে ৫ হাজার টাকা বা তার বেশি দামের শাড়ি কেনাকাটায় ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অনলাইনে ২ হাজার টাকার বেশি দামের জুয়েলারি কিনলে ডেলিভারি চার্জ দিতে হবে না।’

শোরুমে কেনাকাটার ক্ষেত্রেও বিশেষ অফার রয়েছে। ১ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা লুডু খেলার মাধ্যমে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন।

দেশীয়র শোরুমের অবস্থান রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে, শাহাবুদ্দিন প্লাজার বিপরীতে আল মাহবুব রেস্তোরাঁর দ্বিতীয় তলায়। শোরুমটির ঠিকানা ১৮/৩, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা।

বিজ্ঞাপন