বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
বিনোদন

ঐশিকার নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ প্রকাশ

ঐশিকা নদীর নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ প্রকাশিত হয়েছে।

ঐশিকার নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ প্রকাশ

দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ সোমবার (১৩ অক্টোবর) কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত হয়েছে।

গানটির লেখা ও সুর করেছেন ভারতের প্রখ্যাত গীতিকার গৌতম ঘোষাল। এটি ঐশিকার দ্বিতীয় গান, এর আগে ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি প্রকাশিত হয়েছিল।

ঐশিকা নদী গত দেড় দশক ধরে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। ২০১০ সালে প্রকাশিত ‘কবিতার গান’ অ্যালবামে কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমানসহ বিভিন্ন বাংলা কবির কবিতা অন্তর্ভুক্ত ছিল।

এই অ্যালবামের গানগুলোর সুর করেছিলেন ঐশিকার পিতা শাহীন সরদার। ঐশিকার ব্যতিক্রমী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া শুরু হয়েছিল প্রায় দেড় যুগ আগে।

‘জল ধুয়ে দেয় গানের খাতা’ গানের সংগীত আয়োজনে ছিলেন পার্থ পাল এবং শব্দ প্রকৌশলে ছিলেন সঞ্জয় ঘোষ। গানটির ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।

বিজ্ঞাপন