মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
বিনোদন

দেশের প্রথম স্পেস ড্রামা ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা তানিম রহমান অংশুর

নতুন স্পেস ড্রামা ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা দিলেন তানিম রহমান অংশু।

দেশের প্রথম স্পেস ড্রামা ‘লিম্বো’ নির্মাণের ঘোষণা তানিম রহমান অংশুর

‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

নতুন সিনেমার নাম ‘লিম্বো’, যা একটি স্পেস ড্রামা এবং কসমিক রোমান্সের গল্প। অংশু জানান, এ ধরনের প্রেক্ষাপট দেশের চলচ্চিত্রে এর আগে কখনও দেখা যায়নি। বিশেষ করে ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) এবং গল্পের গভীরতা দেশের চলচ্চিত্র ইতিহাসে একেবারেই প্রথম।

এই সিনেমা আন্তর্জাতিক মানের করার জন্য তিনটি ভিন্ন দেশে শুটিং করার পরিকল্পনা রয়েছে। অংশু আশা প্রকাশ করেছেন যে আগামী আগস্ট থেকে সিনেমাটির সম্ভাব্য কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি প্রক্রিয়া শুরু হবে।

নির্মাতা জানান, বাংলাদেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তির আগেই এটি বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম, যা হবে বেশ চ্যালেঞ্জিং।’

তিনি আরও উল্লেখ করেন, ‘লিম্বো’ নির্মাণ প্রক্রিয়া সহজ নয়, তবে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। অংশু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না।’

এছাড়া, ভিন্নধর্মী এই স্পেস ড্রামা আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন