বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
বিনোদন

মাইকেল: সর্বকালের সবচেয়ে সফল মিউজিক বায়োপিকের নতুন রেকর্ড

মাইকেল বায়োপিকটি 'বোহেমিয়ান র‍্যাপসোডি'কে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে।

মাইকেল: সর্বকালের সবচেয়ে সফল মিউজিক বায়োপিকের নতুন রেকর্ড

বক্স অফিসে রেকর্ড গড়ছে 'মাইকেল', যা এখন 'বোহেমিয়ান র‍্যাপসোডি'কে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক বায়োপিক হয়ে উঠেছে। শনিবার (১৩ জুন) পিপলডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটি মুক্তির পর থেকে বিশ্বজুড়ে ৯১১ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

'মাইকেল' ২৪ এপ্রিল মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই এটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ২০১৮ সালের 'বোহেমিয়ান র‍্যাপসোডি'র আয় ছিল ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার। গতকাল শুক্রবার (১২ জুন) 'মাইকেল' এই আয়কে ছাড়িয়ে যায়।

এছাড়া, 'মাইকেল' যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও সবচেয়ে বেশি আয় করা বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বিশ্লেষকরা জানান, সিনেমাটি ১ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশের খুব কাছাকাছি রয়েছে।

সিনেমার প্রযোজক গ্রাহাম কিং, যিনি 'বোহেমিয়ান র‍্যাপসোডি'রও প্রযোজক। 'মাইকেল'-এ ছোটবেলার মাইকেল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু ভ্যালদি। এছাড়া কলম্যান ডোমিংগো, নিয়া লং, মাইলস টেলার, লরা হ্যারিয়ার এবং মাইক মায়ার্সও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রটি মাইকেল জ্যাকসনের উত্থান ও সংগীতজীবনের গল্প তুলে ধরলেও, ১৯৮৮ সালের পরের বিতর্কিত অধ্যায়গুলো এতে অন্তর্ভুক্ত করা হয়নি। সিনেমাটি বর্তমানে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে চলমান রয়েছে এবং নতুন রেকর্ড গড়ার দৌড়ে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন