মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

‘তারে জামিন পার’ এর ইয়োহান এখন সফল ডেন্টিস্ট, পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন

‘তারে জামিন পার’ এর ইয়োহান এখন সফল ডেন্টিস্ট ও পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন।

‘তারে জামিন পার’ এর ইয়োহান এখন সফল ডেন্টিস্ট, পাইলট প্রশিক্ষণ নিচ্ছেন

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সফল সিনেমা ‘তারে জামিন পার’ শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে ছিলেন দর্শিল সাফারি, যিনি ঈশান আওয়াস্থীর চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যদিকে, ইয়োহানের চরিত্রে অভিনয় করেন সাচেত ইঞ্জিনিয়ার।

পর্দায় ইয়োহান ছিল পরিবারের আদর্শ সন্তান, মেধাবী এবং দায়িত্বশীল। বাস্তব জীবনেও সাচেত সেই চরিত্রের অনেক গুণ ধারণ করেছেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি সিনেদুনিয়ায় ক্যারিয়ার গড়ার পরিবর্তে পড়াশোনায় মন দেন।

সাচেত ডেন্টাল সায়েন্সে উচ্চশিক্ষা গ্রহণ করে বর্তমানে যুক্তরাজ্যে একজন সফল ডেন্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি পিরিয়ডন্টোলজি বিষয়ে বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানের পেশাগত যোগ্যতা অর্জন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ছাত্রজীবনে স্বর্ণপদক লাভ করেছিলেন।

চিকিৎসাবিদ্যাই তাঁর একমাত্র ভালোবাসা নয়। সম্প্রতি তিনি বিমান চালানোর প্রতি আগ্রহ থেকে পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। সামাজিকমাধ্যমে তিনি তার প্রথম উড়ানের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আকাশে উঠে বুঝেছি, পৃথিবীর বড় বড় সমস্যাও অনেক ছোট মনে হয়।’

সিনেমাটির মুক্তির প্রায় দুই দশক পর সাচেতের গল্প প্রমাণ করে যে সাফল্যের সংজ্ঞা শুধুমাত্র তারকাখ্যাতিতে সীমাবদ্ধ নয়, বরং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন।

বিজ্ঞাপন