সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

২২ বছর বয়সে সঞ্চিতা উগালের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু

২২ বছর বয়সী অভিনেত্রী সঞ্চিতা উগালের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ।

২২ বছর বয়সে সঞ্চিতা উগালের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত শুরু

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে ২২ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৪ জুন, সঞ্চিতা তার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঞ্চিতার বাবা মাছিদ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন আচোলি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সঞ্চিতা উগাল জি টিভির আলোচিত ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

তিনি ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা, তাকে দেখা গেছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায়।

বিজ্ঞাপন