সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
বিনোদন

অস্ট্রেলিয়ার ৬ শহরে মুক্তি পাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘রইদ’

অস্ট্রেলিয়ার ৬টি শহরে মুক্তি পাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘রইদ’, ৫ জুন থেকে শুরু হচ্ছে প্রদর্শনী।

অস্ট্রেলিয়ার ৬ শহরে মুক্তি পাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘রইদ’

ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ অস্ট্রেলিয়ার ৬টি শহরে মুক্তি পাচ্ছে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।

‘রইদ’ এর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ ও দেশি ইভেন্টস। প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, “বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। রইদ এমন একটি চলচ্চিত্র, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম।”

দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ জানান, “‘রইদ’ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি চলচ্চিত্র। আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড়পর্দায় নিয়ে আসতে পারছি।”

জানা যায়, ৫ জুন থেকে সিডনি ও মেলবোর্নে ‘রইদ’ এর প্রদর্শনী শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় সিনেমাটি প্রদর্শিত হবে। মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘রইদ’।

এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

বিজ্ঞাপন