রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
বিনোদন

ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান পেলেন হানিয়া আমির

হানিয়া আমির ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন।

ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান পেলেন হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে এসেছে একটি নতুন মাইলফলক। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন তিনি।

ফোর্বস সম্প্রতি বিনোদন ও ক্রীড়া জগতের পরবর্তী প্রজন্মের প্রতিভাবানদের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ২৮ বছর বয়সী হানিয়া আমির উল্লেখযোগ্য স্থান দখল করেছেন। বর্তমানে তিনি সামাজিকমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের মধ্যে একজন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি।

২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন হানিয়া। পরবর্তী সময়ে রোমান্টিক নাটক ‘ফির ওহি মোহাব্বত’-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন, যা তাঁকে হাম অ্যাওয়ার্ডসে সেরা টেলিভিশন সেনসেশন নারী পুরস্কার এনে দেয়।

হানিয়া আমির টেলিভিশন সিরিজ ‘সং-এ-মাহ’তে অভিনয় করে ২০২৪ সালের হাম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন। গত বছর তিনি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডও জিতেছেন।

চলতি বছরের শেষদিকে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিরিজ ‘জো বাচে হ্যায় সং সমৈত লো’, যা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ হিসেবে পরিচিতি পাবে।

ফোর্বসের এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে হানিয়া আমিরের অভিনয়, বিনোদন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রভাব এবং জনপ্রিয়তার স্বীকৃতি মিলেছে। উল্লেখ্য, গত বছরের শেষে তিনি জাতিসংঘের ‘ইউএন উইমেন’র জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন।

বিজ্ঞাপন