বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বলিউড তারকা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন গৌরি স্প্র্যাটের সঙ্গে।

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বলিউডের জনপ্রিয় তারকা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পরিকল্পনা করেছেন তিনি।

বিয়ের অনুষ্ঠানটি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত আয়োজনে অনুষ্ঠিত হবে। আমির ও গৌরির পরিচয় ঘটে ২০২৪ সালের শুরুতে বেঙ্গালুরুতে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে। এরপর তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়।

২০২৫ সালে আমির তার ৬০তম জন্মদিনে গৌরিকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিজের ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করান। গৌরি একসময় বেঙ্গালুরুর একটি সেলুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন।

গত এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে বসবাস করছেন আমির ও গৌরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরির সঙ্গে সম্পর্কের কারণে তিনি অনেক বেশি স্থির ও সুখী অনুভব করেন। বিয়ে নিয়ে তিনি বলেন, ‘মনের দিক থেকে আমি অনেক আগেই গৌরিকে বিয়ে করেছি। আনুষ্ঠানিকতা হবে কি না, সেটা সময়ই বলে দেবে।’

এর আগে, আমির ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন, যার সঙ্গে তাদের দুই সন্তান রয়েছে। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন, তাদের একটি ছেলে আছে। ২০২১ সালে কিরণ ও আমির আলাদা হওয়ার ঘোষণা দেন।

দুই বিয়ে ভেঙে গেলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে আমিরের সম্পর্ক এখনও বন্ধুত্বপূর্ণ রয়েছে এবং বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।

বিজ্ঞাপন