বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
বিনোদন

আমির খানের তৃতীয় বিয়ের তারিখ ঘোষণা, পাশে বড় ছেলে জুনায়েদ

আমির খান আগামী ৫ জুলাই গৌরি স্প্রাটের সঙ্গে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

আমির খানের তৃতীয় বিয়ের তারিখ ঘোষণা, পাশে বড় ছেলে জুনায়েদ

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আগামী ৫ জুলাই গৌরি স্প্রাটের সঙ্গে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই ঘোষণা তিনি সম্প্রতি পরিচালক রাজকুমার হিরানির একটি অনুষ্ঠানে করেন, যেখানে তাঁর বড় ছেলে জুনায়েদ খানও উপস্থিত ছিলেন।

৬১ বছর বয়সী আমির খান জানান, বিয়ের আয়োজনটি একটি ঘরোয়া অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে, যেখানে শুধুমাত্র দুই পরিবার এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। তিনি বলেন, “৫ জুলাই আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। আমরা আপনাদের আশীর্বাদ চাইছি।”

আমিরের এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বিভিন্ন মিম এবং ট্রোল তৈরি করতে শুরু করেছেন, বিশেষ করে ছেলের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমিরের বিয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে।

একজন মন্তব্য করেছেন, “আমির খান নিজের বিয়ের ট্রিলজিটা এমনভাবে শেষ করছেন যেন এটি কোনো সিনেমার ফ্র্যাঞ্চাইজি!” অন্য একজন লিখেছেন, “ছেলের বিয়ে দেওয়ার জায়গায় নিজে বিয়ে করছেন! বেচারা ছেলে মুখ ভার করে দাঁড়িয়ে আছে।”

গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরি স্প্রাটকে প্রেমিকা হিসেবে প্রকাশ্যে এনেছিলেন আমির। তাঁদের সম্পর্কের বয়স ১৮ মাস। এবার তাঁরা একসঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন