শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

শাকিব খান যুক্তরাষ্ট্রে, বিশ্বকাপ ফাইনাল দেখার পরিকল্পনা

শাকিব খান যুক্তরাষ্ট্রে, বিশ্বকাপ ফাইনাল দেখার পরিকল্পনা করছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে, বিশ্বকাপ ফাইনাল দেখার পরিকল্পনা

ঢালিউড সুপারস্টার শাকিব খান বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এই সফরে তিনি ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

শোনা যাচ্ছে, বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার জন্য টিকিট সংগ্রহের অপেক্ষায় রয়েছেন শাকিব। এবারের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে প্রায় ৮০ হাজার দর্শকের সমাগম ঘটবে। টুর্নামেন্টের এই আসরে জমকালো হাফটাইম শোতে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস।

শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর নতুন কিছু নয়। অতীতে তিনি সিনেমার কাজ, পারিবারিক কারণে এবং ব্যক্তিগত প্রয়োজনে একাধিকবার যুক্তরাষ্ট্রে গেছেন।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায়, তাকে বছরে নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করতে হয়। তবে, এই সফরে বিশ্বকাপ ফাইনাল ছাড়াও অন্য কোনো কাজ রয়েছে কিনা এবং তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিজ্ঞাপন