শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের ভোটগ্রহণ শুরু হয়েছে এফডিসিতে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ আজ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে এফডিসিতে ভোট গ্রহণ শুরু হয় এবং এটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭৩ জন। এবারের নির্বাচনে মূল লড়াই দুটি প্যানেলের মধ্যে হচ্ছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি এবং অন্য প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল লড়ছেন।

অন্যদিকে, শিবা শানু-জয় চৌধুরী পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। নির্বাচন-পরবর্তী যেকোনো আপিল বা জটিলতা নিষ্পত্তিতে আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

এফডিসিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন