সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
বিনোদন

মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, কন্যার নাম মারিয়াম

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে রাকিব।

মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, কন্যার নাম মারিয়াম

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় তিনি এই নতুন অতিথির মুখ দেখেন। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন।

নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে রাকিব। প্রিয়াঙ্কা জানান, সন্তান জন্মের আগেই ছেলে ও মেয়ের জন্য আলাদা নাম ঠিক করে রেখেছিলেন। ছেলে হলে নাম রাখা হতো আফফান বিন রাকিব, আর মেয়ে হলে মারিয়াম বিনতে রাকিব। কন্যাসন্তানের জন্ম হওয়ায় আগে থেকেই নির্ধারণ করা নামটিই রাখা হয়েছে।

সন্তান জন্মের সুখবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল হাসান। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি দোয়া শেয়ার করেন। তার পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে।

প্রিয়াঙ্কা কন্যাসন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আপাতত নবজাতকের ছবি প্রকাশের কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, উপযুক্ত সময় হলে সবার সঙ্গে মেয়ের ছবি ভাগাভাগি করবেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনে মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। তিনি গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন। এরপর তিনি বিভিন্ন নাটকে অভিনয় করেছেন এবং জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।

বিজ্ঞাপন