শনিবার, ০৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

টেইলর সুইফটের ‘লাভ স্টোরি’ বাস্তবে পরিণত, বিয়ে করলেন কেলসিকে

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।

টেইলর সুইফটের ‘লাভ স্টোরি’ বাস্তবে পরিণত, বিয়ে করলেন কেলসিকে

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট অবশেষে তাঁর দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ৩ জুলাই অনুষ্ঠিত এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন সুইফটের জনসংযোগ কর্মকর্তা।

বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জমকালো। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের বিশাল স্ক্রিনে ‘JUST MARRIED’ লেখা জ্বলজ্বল করতে দেখা যায়, যা গোটা নিউইয়র্ককে উৎসবে মেতে তোলে। জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের মূল অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সুইফট ও কেলসির সম্পর্ক গত কয়েক বছর ধরে বিনোদন ও ক্রীড়া জগতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। যদিও তারা কখনও বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি, তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের প্রস্তুতি দেখে জল্পনা শুরু হয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের শীর্ষ তারকারা, যার মধ্যে জেনিফার লোপেজ, এড শিরান, ইথান হক এবং জিমি ফ্যালন উল্লেখযোগ্য। টেইলরের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’ হিসেবে এবং কেলসির ভাই জেসন কেলসি ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছর আগস্টে সুইফট ও কেলসি বাগদান সেরেছিলেন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা নিজেদের বাগদানের খবর জানিয়ে ছিলেন। অবশেষে সেই প্রতীক্ষিত বিয়ের সানাই বেজে উঠল এবং নতুন অধ্যায়ে পা রাখলেন এই যুগল।

বিজ্ঞাপন