মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ
বিনোদন

আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন

আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন।

আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন

রক কিংবদন্তি আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর স্মরণে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।

এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে আজম খানের সংগীত, জীবনসংগ্রাম, শিল্পীসত্তা এবং তাঁর রেখে যাওয়া অসাধারণ উত্তরাধিকার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’।

ব্যান্ডটির সদস্যরা পরিবেশন করবেন প্রয়াত শিল্পীর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো। পাশাপাশি তাঁরা অংশ নেবেন বিশেষ আলাপচারিতায়, যেখানে উঠে আসবে আজম খানের সংগীতজীবনের নানা স্মৃতি, তাঁর শিল্পভাবনা, সংগ্রাম এবং বাংলা ব্যান্ড সংগীতে তাঁর অনন্য অবদানের গল্প।

বিশেষ এই আয়োজনে আজম খানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, স্বাধীনতা-পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনে তাঁর সম্পৃক্ততা, বাংলা রকসংগীতের বিকাশে তাঁর পথিকৃতের ভূমিকা এবং উচ্চারণ ব্যান্ডের ইতিহাসও তুলে ধরা হবে বিস্তারিতভাবে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনিম এবং উপস্থাপনা করেছেন অপু মাহফুজ। চ্যানেল আই জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন