বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
বিনোদন

জুরাসিক পার্কের অভিনেতা স্যাম নিল মারা গেছেন

নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যাম নিল ৭৮ বছর বয়সে মারা গেছেন।

জুরাসিক পার্কের অভিনেতা স্যাম নিল মারা গেছেন

নিউজিল্যান্ডের কিংবদন্তি অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।

স্যাম নিলের পরিবার সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং উল্লেখ করেছে যে, এটি ছিল 'হঠাৎ ও অপ্রত্যাশিত'। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

হলিউডে পাঁচ দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল স্যাম নিলের। তিনি ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি অস্কারজয়ী সিনেমা ‘দ্য পিয়ানো’ এবং জনপ্রিয় ব্রিটিশ সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ অভিনয় করেছেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে নিউজিল্যান্ড সরকার তাকে 'নাইটহুড' উপাধিতে ভূষিত করে।

বিজ্ঞাপন