মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

দীপিকার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুজাম্মিল

দীপিকার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মুজাম্মিল, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

দীপিকার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুজাম্মিল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিতর্কের সৃষ্টি করেছেন মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম। তিনি দাবি করেছেন, দীপিকার সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি নিজেই তাদের বিচ্ছেদ ঘটিয়েছেন।

মুজাম্মিল বলেন, "মুম্বাইতে আসার পর আমার দীপিকার সঙ্গে প্রথম দেখা হয়। দীপিকাই আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি সম্পর্ক থেকে সরে আসায় আমাদের বিচ্ছেদ হয়।"

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, বিচ্ছেদের পরেও দীপিকার সঙ্গে যোগাযোগ ছিল এবং একে অপরকে সাফল্যে শুভেচ্ছা জানাতেন। তবে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার বিয়ের পরে যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

মুজাম্মিলের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনুরাগীরা তার বক্তব্যকে অসম্মানজনক হিসেবে উল্লেখ করেন।

এদিকে, বিতর্কের মুখে পড়ে মুজাম্মিল সাফাই দিতে বাধ্য হন। তিনি বলেন, "আমার যে মন্তব্যটি নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেটা অতীতের এক সাক্ষাৎকারের অংশ। সঠিক প্রেক্ষাপট না জানার কারণে কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আমি বরাবরই প্রাক্তনদের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমি চাই আলোচনাটা এখানেই শেষ হোক।"

বিজ্ঞাপন