বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বলিউড অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে মারা গেছেন

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বলিউড অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে মারা গেছেন

প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গোয়ার নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্র জানায়, নানা পাটেকরকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তারা সফল হননি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

তার ছেলে মালহার পাটেকর তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

নানা পাটেকর ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি তীব্র অভিনয়, সংলাপ পরিবেশন এবং জটিল চরিত্র ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। 'নটসম্রাট', 'ওয়াজুদ', 'পরিন্দা', 'অব তাক ছাপ্পান' এবং 'যশবন্ত' এর মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

১৯৭৮ সালে 'গমন' ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে। ২০০০-এর দশকের গোড়ায় 'শক্তি: দ্য পাওয়ার', 'অব তাক ছাপ্পান', 'অপরহণ' এবং 'ট্যাক্সি নম্বর ৯২১১১'-এর মতো ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়।

২০০৭ সালের 'ওয়েলকাম'-এ গ্যাংস্টার 'উদয় শেট্টি' চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তাকে 'হাউসফুল ৫'-এ সহ-অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছিল।

ভারতীয় সিনেমার বাইরেও নানা পাটেকর সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে কৃষক ও কৃষিনির্ভর সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার জন্য তার উদ্যোগ পরিচিত ছিল।

বিজ্ঞাপন