রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় ২৭ জন নিহত

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় ২৭ জন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার ফলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) এই ঘটনা ঘটে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, "দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই সংখ্যা চূড়ান্ত নাও হতে পারে।" তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ ড্রোনটি একটি গুদামে আঘাত হানে, যার ফলে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি এই ঘটনায় তদন্তের ঘোষণা দেন এবং বলেন, "বাড়িঘর বা অন্যান্য আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যায় না।"

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ড্রোন তৈরির সরঞ্জাম রাখা একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন