সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭, আহত বহু

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ৩৭ জন নিহত, আহত বহু। কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭, আহত বহু

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদের গুদামে রুশ ড্রোন হামলার ফলে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিলা গ্রামের কাছে সামরিক স্থাপনায় হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জেলেনস্কি জানিয়েছেন, ঘটনাস্থলে গোলাবারুদ, মাইন ও ড্রোনসহ বিভিন্ন অস্ত্র মজুত ছিল। এ ধরনের ঘটনা দুই মাসের মধ্যে দ্বিতীয়বার ঘটেছে। এর আগে ভিশনেভ শহরে রুশ হামলার পর অস্ত্রের মজুত থেকে বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছিল।

তিনি বলেন, এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের অবহেলার কারণে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র সংরক্ষণের সব স্থাপনার নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দিয়েছে।

এদিকে, টানা তৃতীয় দিনের মতো কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শনিবার হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরী ও দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা অচল করতেই হামলা জোরদার করেছে মস্কো।

বিজ্ঞাপন