রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
আন্তর্জাতিক

ইরানের অভিযোগ: ট্রাম্প প্রশাসন গণমাধ্যমকে ব্যবহার করে জ্বালানি দাম প্রভাবিত করছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

ইরানের অভিযোগ: ট্রাম্প প্রশাসন গণমাধ্যমকে ব্যবহার করে জ্বালানি দাম প্রভাবিত করছে

জ্বালানি বাজারে প্রভাব বিস্তার করে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু ব্যক্তি ‘সহজে প্রভাবিত করা যায় এমন গণমাধ্যম’ ব্যবহার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের গোয়েন্দা তথ্য অনুযায়ী, জ্বালানি বাজারকে নিজেদের স্বার্থে প্রভাবিত করার জন্য ‘বড় ধরনের তৎপরতা’ চলছে। তিনি লেখেন, ‘মার্কিন সরকারের কিছু ব্যক্তি ব্যক্তিগত লাভের জন্য দাম প্রভাবিত করতে সহজে প্রভাবিত করা যায় এমন গণমাধ্যমকে ব্যবহার করছেন।’

আরাঘচি আরও বলেন, তারা মার্কিন প্রেসিডেন্টকে একটি পরাজয়মুখী যুদ্ধে জড়িয়ে রাখার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষও যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছে। এসব পক্ষ যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে অতিরিক্ত আশাবাদী মূল্যায়ন তুলে ধরছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, শেষ পর্যন্ত এর প্রকৃত প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপর। তার ভাষায়, ‘মার্কিন ভোক্তারাই এর আসল মূল্য দিচ্ছেন।’ তবে আরাঘচির অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন