চার বছর কারাভোগের পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক গৃহবন্দি হয়েছেন। মঙ্গলবার রাতে কুয়ালালামপুরে তার বাসভবনে পৌঁছান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে রাষ্ট্রীয় তহবিল ওয়ান-এমডিবি থেকে অর্থ আত্মসাতের মামলায় সাজা ভোগ করছিলেন নাজিব রাজাক।
গত শুক্রবার জরিমানার অর্থ পরিশোধের পর নাজিবের কারাগার থেকে মুক্তির কথা ছিল। তবে আইনি জটিলতার কারণে অ্যাটর্নি জেনারেল স্থানান্তর আটকে দেন।
গত সেপ্টেম্বরে রাজকীয় ক্ষমার মাধ্যমে নাজিবের সাজা ১২ বছর থেকে ছয় বছরে কমানো হয়। একই সঙ্গে এক কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধের শর্তে বাকি সাজা নিজ বাড়িতে কাটানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে, ওয়ান-এমডিবি কেলেঙ্কারি-সংক্রান্ত আরেক মামলায় নাজিবের বিরুদ্ধে আরও ১৫ বছরের সাজা রয়েছে, যার বিরুদ্ধে আপিল চলছে।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব রাজাক।