পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছেন মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
শুক্রবার প্রথম দিনের বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। তিনি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে দেশগুলোর যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
বৈঠকে, সৌদি আরবে বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই বিষয়ে জোটভুক্ত তিন দেশ একমত পোষণ করে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, প্রতিরক্ষা জোটে সম্ভাব্য নতুন সদস্যদের অনুমতি দেওয়ার জন্য একটি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে।
গত আগস্ট মাসে ইরানকে কেন্দ্র করে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে।