মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ায়

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হচ্ছে, জানাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ায়

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজার এখন নতুন করে চালু হতে যাচ্ছে। এতে ২৫টি সরকার কর্তৃক নির্বাচিত রিক্রুটিং এজেন্সির পাশাপাশি বোয়েসেলসহ ৩১২টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে।

শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে আলোচনা করেন।

এসব সরাসরি বৈঠক ও আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

বিজ্ঞাপন