রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮); মো. নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত, তবে বর্ষা ও বৃষ্টির সময় এখানে পদ্মার পানি ঢুকে। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে এখানে পানির স্তর বেড়ে যায়।

শিশুরা পানিতে ডুবে যাওয়ার পর খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে নদীতে গিয়ে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন