শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেপাল-চীনে উদ্ধার অভিযান পুনরায় শুরু, বন্যার ঝুঁকি কমেছে

নেপাল ও চীনে উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে, বন্যার ঝুঁকি কমে এসেছে।

নেপাল-চীনে উদ্ধার অভিযান পুনরায় শুরু, বন্যার ঝুঁকি কমেছে

নেপাল ও চীনে নতুন করে বন্যার আশঙ্কা কাটিয়ে উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। নেপালের সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা ফের শুরু হয়েছে।

চীনও একই কারণে কিছু সময়ের জন্য স্থগিত থাকার পর উদ্ধার অভিযান পুনরায় শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, বন্যার ঝুঁকি এখন ‘নিয়ন্ত্রণযোগ্য’ পর্যায়ে চলে আসায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

এর আগে, একটি প্রাকৃতিক জলাধার বা ব্যারিয়ার লেকের বাঁধ ভেঙে পানি উপচে পড়ায় নতুন করে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়েছিল।

পরে নেপাল ও চীনের কর্মকর্তারা জানান, ফুলে ওঠা জলাধার থেকে পানি ধীরে ধীরে বের হতে শুরু করেছে। ফলে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসার আশঙ্কা কমেছে এবং তাৎক্ষণিক বন্যার ঝুঁকিও অনেকটাই কমে এসেছে।

ঝুঁকি কমে যাওয়ার পর নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা মাঠে নেমেছেন। দুর্গম ও বন্যাকবলিত এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে পানির ঢল নামার আশঙ্কায় উদ্ধার কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হলেও দুই দেশের কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন