বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

মেহেরপুরে পরীক্ষার নকলের ভিডিও করতে গিয়ে আহত ২ সাংবাদিক

মেহেরপুরে পরীক্ষার নকলের ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্চিত হয়েছেন।

মেহেরপুরে পরীক্ষার নকলের ভিডিও করতে গিয়ে আহত ২ সাংবাদিক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্রের অসাধু কার্যকলাপের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি হোসেন এবং খবরের খাগজের প্রতিনিধি এসএম তারেক। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাব্বি হোসেন জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি সমান পরীক্ষার সময় তিনি পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে তিনি দেখতে পান, শিক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিচ্ছে। নকল করার ভিডিও ধারণের চেষ্টা করার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে মারধর করেন।

তিনি আরও বলেন, লাঞ্চনার পর কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তিনি কেন্দ্র থেকে বের হয়ে আসেন। এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন