শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন

প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেছেন।

প্রধানমন্ত্রী সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন