শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুগদা মেডিকেলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

মুগদা মেডিকেলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

মুগদা মেডিকেলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গত শুক্রবার আকস্মিক এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের কিছু অনিয়মের প্রমাণ পান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা এসে রোগীদের রক্ত নিয়ে যাচ্ছেন, যা নিয়মবহির্ভূত। তিনি বলেন, “এতে রোগীদের নিজেদের পকেট থেকে টাকা খরচ হচ্ছে, অথচ সরকার রোগীদের চিকিৎসার জন্য অর্থ দিচ্ছে।”

অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা করার সুযোগ-সুবিধা রয়েছে, তাই এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া হাম টিকার বিষয়ে তিনি বলেন, দেশে এখন পর্যাপ্ত টিকা রয়েছে এবং ২৬ তারিখ থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহারের নির্দেশও দেন তিনি।

বিজ্ঞাপন