বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, পেন্টাগনের হিসাব অনুযায়ী।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। পেন্টাগনের একটি হিসাবের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা দফতরের দেওয়া হিসাবের তুলনায় বর্তমান ব্যয় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে। তবে, পেন্টাগনের এই হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা দফতর এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে রিপাবলিকান পার্টি চাপে রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে।

যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা না পাওয়ায় এর রাজনৈতিক পরিণতি নিয়ে উদ্বিগ্ন দলটির নেতারা। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধিতেও যুদ্ধটির প্রভাব পড়েছে, যা রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমিয়েছে।

বর্তমানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের উভয় কক্ষেই সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা।

বিজ্ঞাপন