বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের 'অভূতপূর্ব' ড্রোন হামলা

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার দাবি 'অভূতপূর্ব'।

সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের 'অভূতপূর্ব' ড্রোন হামলা

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা হয়েছে, যা রাশিয়া 'অভূতপূর্ব হামলা' হিসেবে উল্লেখ করেছে। রুশ কর্তৃপক্ষ জানায়, শহরের আশপাশের লেনিনগ্রাদ অঞ্চলে ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সাধারণ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো জানান, হামলার ফলে একটি অজ্ঞাত সামরিক স্থাপনায় আগুন ধরে যায় এবং কয়েকটি এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি করেছেন, তার বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও নৌঘাঁটিতে হামলা চালিয়েছে, যা রাশিয়ার আগ্রাসনের 'ন্যায্য জবাব'। জেলেনস্কির তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন প্রায় ১ হাজার কিলোমিটার দূরে গিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এছাড়া, দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় একটি তেল ডিপোতেও হামলার দাবি করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার আহ্বান ও যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনের হামলা রাশিয়ার ভেতরে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা। অন্যদিকে, কিয়েভ বলছে, এটি রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার কৌশলগত অভিযান।

বিজ্ঞাপন