বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়ে চীন ও রাশিয়ার সতর্কবার্তা

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে চীন ও রাশিয়ার সতর্কবার্তা এসেছে।

মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়ে চীন ও রাশিয়ার সতর্কবার্তা

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে চীন ও রাশিয়া সতর্কবার্তা দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের প্রকাশ্যে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করার পর এই প্রতিক্রিয়া জানানো হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচিত মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করা এবং সেখানে অস্ত্র প্রতিযোগিতায় উসকানি না দেওয়া।

রাশিয়া একইভাবে মহাকাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি থেকে ওয়াশিংটনকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাশিয়া মহাকাশকে অস্ত্রমুক্ত রাখার জন্য আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্ষপথে মোতায়েন করা স্পেস কন্ট্রোল ওয়েপন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক, দুইভাবেই ব্যবহার করা যাবে। তবে ওয়াশিংটন এসব অস্ত্রের ধরন বা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বিজ্ঞাপন