সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি-ইয়েমেন সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরবে মার্কিন স্বার্থে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিদ্যমান।
এছাড়া, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও ঝুঁকি রয়েছে। সৌদি আরবের কিছু অঞ্চলে এই ঝুঁকি আরও বেশি বলেও সতর্ক করা হয়েছে।
প্রতিবেশী ইয়েমেনে মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ৪—ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রয়েছে, যা ভ্রমণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির নির্দেশ করে।